
গাছ উৎপাদন, পরিবেশ সুরক্ষা ও বৃক্ষরোপণে অবদানের সরকারি স্বীকৃতি এবং প্রকল্প সরবরাহের অভিজ্ঞতা।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় জলবায়ু পরিবর্তন মোকাবিলা, পরিবেশ সুরক্ষা ও বৃক্ষরোপণে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ "বৃক্ষরোপণে জাতীয় পুরস্কার ২০২৪" ঘোষণা করে, যেখানে সোহেল নার্সারী এন্ড ট্রি প্লান স্টেশন রংপুর "ব্যক্তিমালিকানাধীন নার্সারি" (ঘ শ্রেণি) ক্যাটাগরিতে সারা বাংলাদেশের মধ্যে ১ম স্থান অর্জন করে।
বাংলাদেশ গেজেট (রেজিস্টার্ড নং ডি এ-১), প্রকাশ তারিখ ১৮ জুন ২০২৫, প্রজ্ঞাপন নং ২২.০০.০০০০.০৬৭.০০৯.০৪০.১৭ (অংশ-২).২২৩, তারিখ ৩ জুন ২০২৫ অনুযায়ী এই স্বীকৃতি চূড়ান্তভাবে প্রকাশিত হয়। ২০২৫ সালের জুন মাসে রাষ্ট্রের তৎকালীন প্রধান উপদেষ্টার মাধ্যমে সনদ ও ক্রেস্ট প্রদান করা হয়।
জাতীয় স্বীকৃতির পাশাপাশি স্থানীয় ও প্রকল্পভিত্তিক কাজেও আমাদের দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে
রংপুর বিভাগীয় বৃক্ষমেলায় গাছ উৎপাদন ও বৃক্ষরোপণে অবদানের স্বীকৃতিস্বরূপ ৩য় স্থান অর্জন।
একই মেলায় ২০২২ সালেও ৩য় স্থান অর্জন করে ধারাবাহিকতা বজায় রেখেছে সোহেল নার্সারি।
ইউরোপিয়ান ইউনিয়ন সমর্থিত SONGO প্রকল্পে (RDRS বাংলাদেশ ও CODEC-এর মাধ্যমে) ৩,৩৭,৬৫০টি চারা সরবরাহের অভিজ্ঞতা।
প্রতিষ্ঠার পর থেকে (১৯৯৪) দীর্ঘদিনের নিষ্ঠা ও পরিবেশ সুরক্ষায় প্রতিশ্রুতিবদ্ধতার ফল এই স্বীকৃতিগুলো, যা আমাদের আরও দায়িত্বশীল করে তুলেছে।
সাবস্ক্রাইব করুন, বিশেষ ডিসকাউন্ট ও গার্ডেনিং টিপস পান
কার্ট এখন খালি।
পছন্দের চারা যোগ করুন!